নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সঙ্গে সমস্ত নোড বা ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সরাসরি যুক্ত থাকে তাকে হাব (Hub) বলে ।
RJ45 নামক কানেক্টর এর মাধ্যমে তার দ্বারা হাবের সঙ্গে যুক্ত থাকে । যাকে পোর্ট বলে ।
একটি হাবে 4,8,16 অথবা 24 টি পোর্ট হতে পারে ।
হাব দুই প্রকার হয় –
1)অ্যাকটিভ হাব ঃ যা কম্পিউটার যুক্ত করার পাশাপাশি রিপিটারের ন্যায় কাজ করে ।
2)প্যাসিব হাব ঃ যা শুধু মাত্র কম্পিউটার বা অন্যান্য নোড যুক্ত করার কাজে ব্যবহৃত হয় ।
রিপিটার (Repeater) কী ? এর কাজ কী ?
নেটওয়ার্ক সিস্টেমে সিগন্যাল তারের মধ্যে দিয়ে অনেক দূর প্রবাহিত হওয়ার ফলে সিগন্যালের ক্ষমতা হ্রাস পায় যাকে শক্তিহ্রাসন (Attenuation) বলে । রিপিটার নামক যন্ত্রের দ্বারা এই সিগন্যালের ক্ষমতা বহুগুন বৃদ্ধি করা যায় ।
রাউটার (Router)হল এমন একটি কমিউনিকেশন ডিভাইস, যার দ্বারা একটি বড়ো নেটওয়ার্ক এর মধ্যে তথ্য আদানপ্রদান করা হয় ।
এর সাহায্যে একাধিক নেটওয়ার্ক কে যুক্ত করা যায় ।
একটি কম্পিউটার থেকে যখন নেটওর্য়াকের অন্য কম্পিউটারে তথ্য পাঠান হয় তখন তথ্য প্রথমে রাউটারের কাছে আসে সেখান থেকে গ্রাহক ও প্রেরক কম্পিউটার এর ঠিকানা যাচাই করে নির্দিষ্ট নেটওয়ার্ক বা কম্পিউটার এ পাঠায় ।
রাউটারের মধ্যে একটি নেটওয়ার্ক এর সমস্ত পথ এর বিবরন থাকে, যার সাহায্যে রাউটার সিদ্ধান্ত নিতে পারে যে কোন পথে তথ্য দ্রুত গন্তব্যে পৌছাবে ।
প্রতিটি নেট ওয়ার্কে তথ্য আদান প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম থাকে যাকে প্রোটোকল বলে । আলাদা আলাদা নেটওয়ার্ক আলাদা আলাদা প্রোটোকল ব্যাবহার করে ।
নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রোটোকলে যুক্ত থাকা নেটওয়ার্ক এর মধ্যে নির্দিষ্ট ডেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠান হয় তাকে গেটওয়ে (Gateway) বলে ।